বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পদত্যাগে চাপ, আতঙ্কে স্ট্রোক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে পদত্যাগে চাপ দেওয়ায় প্রধান শিক্ষক রেজাউল করিম ‘ভয়ে স্ট্রোক’ করেছেন বলে জানা

2025-02-06T18:48:23+00:00
2025-02-06T18:48:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পদত্যাগে চাপ, আতঙ্কে স্ট্রোক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে পদত্যাগে চাপ দেওয়ায় প্রধান শিক্ষক রেজাউল করিম ‘ভয়ে স্ট্রোক’ করেছেন বলে জানা গেছে। পরে তাকে সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ১০-১৫ জন যুবক বিদ্যালয়ের দ্বিতীয় তলার প্রবেশ করে প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক অচেতন হয়ে পড়েন। পরে ফয়সল নামে এক যুবক তার ফেসবুক আইডিতে এ ঘটনার একটি ভিডিও ছেড়ে দেন। তবে তাতে তিনি দাবি করেন, শিক্ষককে পদত্যাগের কথা বলায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

ওই ভিডিও ফয়সাল জানান, শিক্ষকের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। পদত্যাগের কথা বলায় তিনি অচেতন হয়ে পড়েন। 

বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মানসিকভাবে নাজেহাল করে এক দল যুবক। চাপ সইতে না পেরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। 

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেকেুর জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ট তদন্ত করা দরকার।

শিক্ষক আবুল কাসেম জানান, প্রধান শিক্ষক পুরোপুরি সুস্থ নন। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ গুরুত্ব দিয়ে দেখবে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy