মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর

2025-02-06T20:10:28+00:00
2025-02-06T20:20:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১০ পিএম  আপডেট: ০৬.০২.২০২৫ ৮:২০ পিএম  (ভিজিট : ৪৮৪)
X

নির্মাতা ও অভিনেত্রী  মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা করে একটি পক্ষ। এরই ধারাবাহিকতায় আজ স্থানীয় বিক্ষুব্ধ ছাত্রজনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রসঙ্গত, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy