নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইন (৪০)। শুক্রবার (৭ জানুয়ারি) ফতুল্লা

2025-02-07T15:29:07+00:00
2025-02-07T15:29:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৯ পিএম   (ভিজিট : ২১৬)
X

ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইন (৪০)। শুক্রবার (৭ জানুয়ারি) ফতুল্লা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।

নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় যান মামুন হোসাইন। পরে ভোর ৪টায় আবার আসেন এবং তিনি দোকানের সামনে এসে দাঁড়ালে বেশ কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। 

শব্দ পেয়ে সবাই দৌড়ে এসে দেখি মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। এ সময় দুজন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপর দ্রুত মামুন হোসাইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্ট ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে মালামাল লোড-আনলোড করার সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy