ধানমন্ডি ৩২ ভাঙচুর নিয়ে মুখ খুললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল।

2025-02-07T15:32:43+00:00
2025-02-07T16:46:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি ৩২ ভাঙচুর নিয়ে মুখ খুললেন আজহারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ৪২১)
X

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে বড় একটা অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। 

আগুন দেওয়া হয় সুধাসদনেও। এরপর এই ভাঙচুরের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ে।  বৃহস্পতিবারও ভাঙচুর-আগুনের এসব ঘটনা চলমান থাকে। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে গত দুদিন।    
আজ শুক্রবার ফেসবুকে একটি পোস্টে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন— মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।

পোস্টের কমেন্টে তিনি আরও লিখেছেন— এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন! 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy