আ.লীগের আইনজীবীদের ‘পিঠে বস্তা বেঁধে’ আদালতে আসতে বললেন সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আদালত প্রাঙ্গণ ও কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়ার পর আওয়ামী লীগের আইনজীবীদের উদ্দেশ করে

2025-02-07T18:09:37+00:00
2025-02-07T18:09:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগের আইনজীবীদের ‘পিঠে বস্তা বেঁধে’ আদালতে আসতে বললেন সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৪৩)
X

আদালত প্রাঙ্গণ ও কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়ার পর আওয়ামী লীগের আইনজীবীদের উদ্দেশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক। এসময় তিনি আওয়ামীপন্থি আইনজীবীদের আদালতে পিঠে বস্তা বেঁধে আসার জন্য বলেছেন।

সরেজমিনে দেখা গেছে, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা আদালত চত্বরে জড়ো হতে থাকেন। পৌনে ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় তারা ‘আমার ভাই কবরে খুনি কেন ওপরে’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’, ‘হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়া নগর উদ্যানের পাশের শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, স্বৈরচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার মুজিববাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমরা কুমিল্লা থেকে জানিয়ে দিতে চাই, তার পিতার শেষ চিহ্নটুকু সারা দেশে থেকে মুছে দেওয়া হবে।

আইনজীবীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কুমিল্লা কোর্টে যেসব আইনজীবী আওয়ামী লীগের পক্ষে দালালি করেন, আপনারা সাবধান হয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় আপনারা আসামিদের পক্ষে লড়বেন না। আমরা জেনেছি, বারের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রেতাত্মারা (আইনজীবী) কোর্টে আসার পরিকল্পনা করেছেন। আপনাদের দুঃসাহস দেখে আমাদের হাসি পায়। আপনারা কোর্টে আসবেন, তবে পিঠে ছালার বস্তা বেঁধে আসবেন। কোর্টের বারান্দায় কোনো আওয়ামী লীগের দালাল দেখতে পেলে পিঠের চামড়া তুলে ফেলবে বিপ্লবী ছাত্র জনতা ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy