বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। রাতে মানিকগঞ্জ পুলিশ

2025-02-07T19:37:49+00:00
2025-02-07T19:37:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৫৮)
X

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। রাতে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম নাসির হোসেন (৩৩)। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক ছিলেন। 

নিহতের বন্ধু ফারুক জানান, নাসির শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নের একটি বসতবাড়ি করেছেন। দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং সেখানে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা যান নাসির।

ওসি আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy