লক্ষ্মীপুরে আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল ফাটিয়ে লুটপাট

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতার বাড়িতে হামলা ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমার বিস্ফোরণ

2025-02-08T14:37:11+00:00
2025-02-08T18:08:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল ফাটিয়ে লুটপাট
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৭ পিএম  আপডেট: ০৮.০২.২০২৫ ৬:০৮ পিএম  (ভিজিট : ৩৯১)
X

যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতার বাড়িতে হামলা ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়।

শুক্রবার মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ।

জানা গেছে, সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামে চরশাহী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিয়াজ, নুরুল্লাপুর গ্রামে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম এবং পূর্ব সৈয়দপুর গ্রামে জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্নার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে একদল লোক।

হামলাকারীরা প্রত্যেক বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্না বলেন, হামলাকারীরা একটি ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে। পরে আগুন লাগিয়ে দেয়। পাশের ঘরে আমার স্ত্রীসহ স্বজনরা ছিল।

চরশাহী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ বলেন, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। সবকিছু ছাই হয়েছে। কোনো জামা কাপড় নেওয়ার সুযোগও ছিল না। ঘরে আমার বাবাসহ পরিবারের লোকজন ছিল।

আওয়ামী লীগের এক নেতা বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন পরপর হামলাগুলো চালিয়েছে। প্রত্যেকটি ঘটনাতেই হাতবোমা হামলা করেছে তারা। অগ্নিসংযোগ করে সব জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষও আতঙ্কে রয়েছে।

ওসি কায়সার হামিদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ রেজাউল হকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy