সোনাইমুড়ীতে প্রকাশ্যে যুবদল কর্মীর বুকে গুলি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সোনাইমুড়ীতে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব

2025-02-08T17:40:08+00:00
2025-02-08T17:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে প্রকাশ্যে যুবদল কর্মীর বুকে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩০৯)
X

সোনাইমুড়ীতে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

গত রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সাথে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের বিরোধ দেখা দেয়। এরপর এনিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীজির সাথে জড়িত।

উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজান আমার সাথে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ওই বিষয়ে আমার কিছু জানা নেই।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy