গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ গুলিবিদ্ধ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন।পুলিশ জানায়,

2025-02-08T19:22:17+00:00
2025-02-08T20:39:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ গুলিবিদ্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ০৮.০২.২০২৫ ৮:৩৯ পিএম  (ভিজিট : ৪৩৬)
X

অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন। 

পুলিশ জানায়, আজ শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিবিদ্ধ সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। 

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।

মোবাশশির হোসাইন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। 

এর আগে, বিকালে গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে ছাত্রজনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রত্যাহার করা হয়। 

গতকাল রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্রজনতা। এসময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্রজনতার ওপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছে তারা।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশনের নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy