দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

একটি দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল

2025-02-08T21:12:23+00:00
2025-02-08T21:12:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ৪০৬)
X

একটি দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের  ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

শনিবার বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাংবিধানিকভাবে বাংলাদেশকে পরিচালনা করছেন। অন্তত গুরু দায়িত্ব দেশের মানুষ আপনাদেরকে দিয়েছে এবং ভবিষ্যতে সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনাদেরকে যে জুলুম অত্যাচার নির‌্যাতন করা হয়েছে। আমরা যদি জনগণের ভোটের মাধ্যমে আমাদের সুযোগ দেয় সেই অন্যায় আমরা দূর করে আপনাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

দিনব্যাপী এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী এ,বি,এম আব্দুস সাত্তার, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদীর শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানুসহ আরও অনেকে।

এসময় বাংলাদেশ  সচিবালয়ের  কর্মকর্তা -কর্মচারী সংযুক্ত পরিষদের ২০২৫-২০২৬ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট পুণগঠিত কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামকে সভাপতি ও মন্ত্রী পরিষদের অফিস সহায়ক মোঃ মোজাহিদকে মহাসচিব ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy