আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে

2025-02-09T14:05:25+00:00
2025-02-09T14:05:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৫ পিএম   (ভিজিট : ১১২)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই।  ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের যদি ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। ‘দে আর থাউজেন্ড রিজন’, তবে আমার বিবেচনার সবচেয়ে কারণ ‘দে আর মে বি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি না আমরা সবার সহযোগিতা না পাই।

এসময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy