চট্টগ্রামের ১৬টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

৫ আগস্টের পর থেকে সাংগঠনিকভাবে নানান কর্মসূচি পালনের মাধ্যমে কৌশলগত ভাবে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি৷ ইতিমধ্যে

2025-02-09T20:00:13+00:00
2025-02-09T20:00:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের ১৬টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ১৭৯০)
X

৫ আগস্টের পর থেকে সাংগঠনিকভাবে নানান কর্মসূচি পালনের মাধ্যমে কৌশলগত ভাবে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি৷ ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলার একের পর এক সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা দিয়ে দলটি নির্বাচনের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো। 

এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। ইতিপূর্বে একাধিক নির্বাচনে দুই একটি আসনে জয়ী হলেও এবার অন্তত ৮ থেকে ১০টি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াতের একাধিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন৷ সেই লক্ষ্যে এবারের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ চমক দেখিয়েছেন জামায়াত৷ দলী রাজনীতিতে সক্রিয়দের পাশাপাশি ক্লিন ইমেজের বিভিন্ন পেশাজীবিদের প্রার্থী করা হয়েছে৷  

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ও চট্টগ্রামের একাধিক নেতার সূত্রে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্তর বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি না হলেও রবিবার (৯ ফেব্রুয়ারি) চূড়ান্ত তালিকায় থাকা একাধিক প্রার্থী নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বুলেটিনকে তালিকার সত্যতা নিশ্চিত করেছে। 

জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম৪ ( সীতাকুণ্ড)  আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী)  ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি- বাকলিয়া). ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম,চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা.শাহাতৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে  শাহজাহান চৌধুরি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

প্রার্থী তালিকায় একাধিক শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলীদের প্রার্থী করা হয়েছে৷ এছাড়া চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী নির্বাচন করবেন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে এবং সাবেক চসিক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন৷  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy