শিক্ষা-প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে লালমনিরহাটে শিক্ষকরা মানববন্ধন

2025-02-10T17:43:16+00:00
2025-02-10T17:43:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা-প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩০৮)
X

মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে লালমনিরহাটে শিক্ষকরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে।

সোমবার সকাল ১১ টার দিকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর নেতৃত্বে শিক্ষকগণ জানান,  শিক্ষক কর্মচারীগণের ব্যক্তি ও পারিবারিক জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে। এরকম পরিস্থিতিতে দাড়িয়ে একটি সুষ্ঠু ও যৌক্তিক নীতিমালার শর্তও তাদের জন্য পূরণ করা কঠিন হয়ে দাড়িয়েছে।

এখন নন এমপিও প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশী নয়। আপনার এবং বিশ্ব শিক্ষক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ ইউনুস মহোদয়ের কৃর্তক যৌথ উপহার হিসেবে আমরা একযোগে সকল নন এমপিও প্রতিষ্ঠান এমপিও চাই। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের অভিভাবক হিসেবে আপনার নিকট এক দফা দাবি উপস্থাপন করছি, দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা নন এমপিও সংগঠন এই সরকারের প্রতি শুরু থেকেই সংহতি জানিয়ে আসছি।

গত ১লা ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেও আনুষ্ঠানিকভাবে সংহতি জানানো হয়েছে। বৃহৎ সংগঠন হওয়া সত্ত্বেও এবং মাঠ পর্যায় থেকে ব্যাপক চাপ থাকার পরেও একদিনের জন্যেও আমরা রাজপথে আসিনি। বারবার লিখিত আবেদন বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে। 

ইতঃপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের প্রেক্ষিতে তাহার দপ্তর হতে গত ০৭ অক্টোবর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এমপিওভুক্তির বিষয়ে একখানা নির্দেশন পত্র প্রেরণ করেছেন। কিন্তু সে বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিগত সময়ে সবচেয়ে বেশী অবহেলার শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করা এখন সময়ের দাবি গড়ার লক্ষ্যে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করণের অনুরোধ করছি।

এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করার লক্ষ্যে সকল শিক্ষাকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy