সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট

2025-02-10T18:23:13+00:00
2025-02-10T18:23:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ২৩৮)
X

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্ব  আজ সকাল সাড়ে ৭ টায় সিরাজগঞ্জ দারুল ইসলাম অ্যাকাডেমি মহিলা কলেজ মিলনায়তনে জেলা জামায়াতের এক দায়িত্বশীল সভায় প্রার্থী ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন- সংসদীয় আসন-৬২ সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের ৫ ইউনিয়ন) আসনে জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শাহীনুর আলম,সংসদীয় আসন-৬৩ সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম,সংসদীয় আসন-৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা) আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান,সংসদীয় আসন-৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি,এনায়েতপুর ও চৌহালী) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. আলী আলম,সংসদীয় আসন-৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান।

এছাড়া সংসদীয় আসন-৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়ায় জামায়াতের পক্ষ থেকে এ আসনে প্রার্থী  ঘোষণা করা হয়নি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy