মাকে গাছে বেধে ঘরে আগুন, চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে মোঃ আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। এ

2025-02-10T18:31:33+00:00
2025-02-10T18:31:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাকে গাছে বেধে ঘরে আগুন, চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ৫৭৭)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে মোঃ আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। এ অভিযোগে ওই সেনা সদস‌্যকে  গ্রেপ্তার করেছে ইন্দুরকারী থানা পুলিশ। 

সোমবার সকালে আলামিনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন। অভিযুক্ত আল আমীন(২৬) ইন্দুরকানি উপজেলার  পত্তাশী ইউনিয়নের জয়নাল কাজীর পুত্র। 

অভিযুক্ত আল আমীনের পিতা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করলে রোববার রাতই পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমিন নারী সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হয়। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে।

রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

জয়নাল কাজী বলেন, ঘরে আগুন দিয়েছে আমরা অতিষ্ঠ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি এর বেশি কিছু বলতে চাই না। 

ইন্দুরকানী থানার (ওসি) মো: মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে রাতেই গ্রেপ্তার করা হয়। তার পিতার মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy