চাটখিলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত (৯ ফেব্রুয়ারি) রোববার রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে দুই

2025-02-10T18:38:07+00:00
2025-02-10T18:38:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২৫২)
X

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত (৯ ফেব্রুয়ারি) রোববার রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যার ছেলে বাবুল হোসেন (৫০) অপরজন হচ্ছে সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)। 

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy