টঙ্গীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৯

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম এলাকা থেকে ১৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার

2025-02-10T18:40:44+00:00
2025-02-10T18:40:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৯
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

গাজীপুরের টঙ্গীতে চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম এলাকা থেকে ১৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানায় গ্রেফতারকৃতরা হলেন, নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), আওলাদ হোসেন (৪৫), বাদল দে (৩৫) মোঃ স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪),  মোঃ রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), সিরাজুল ইসলাম (৪৬), সেলিম পাঠান (৫০)। 

টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম খোকা (৩৮), এলেম মিয়া (৫৩), শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪),  হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯), ও মোঃ বাবু (২৮)।

পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy