কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালু ঘাটে ডাকাতি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া কুমারখালীতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালুরঘাটে প্রায় এক লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।গত রবিবার রাত সাড়ে

2025-02-10T19:31:04+00:00
2025-02-10T19:31:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালু ঘাটে ডাকাতি
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৩৮)
X

কুষ্টিয়া কুমারখালীতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালুরঘাটে প্রায় এক লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। 

গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা গড়াই নদীঘাটে এ ঘটনা ঘটে। ডাকাতি শেষে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
 জিলাপীতলা বালুরঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত সাড়ে ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সে সময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রুত চলে যান। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। 

তার ভাষ্য, প্রায় দুই কোটি টাকা দিয়ে পাউবো থেকে বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। মূলত বালুরঘাট দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটতে পারে। তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, এলাকাবাসীর মাধ্যমে জিলাপীতলা বালুরঘাটে গুলির ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে ফোর্স ফাটানো হয়েছে। পরে বিস্তারিত জানাবেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy