টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার

2025-02-10T20:05:25+00:00
2025-02-10T20:05:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই স্লোগানে তারুণ্যের উৎসব টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩ টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে। দশদিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্ট'র উদ্ভোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy