শ্রীমঙ্গলে উচ্চ মুল্যের ফসল আবাদ বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ মুল্যের ফসল আবাদ ও বিভিন্ন্ন ফসল উৎপাদন

2025-02-10T20:09:52+00:00
2025-02-10T20:09:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে উচ্চ মুল্যের ফসল আবাদ বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৭৬)
X

শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ মুল্যের ফসল আবাদ ও বিভিন্ন্ন ফসল উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে নন গ্রুপ ভিত্তিক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার মো. জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূএধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৪০ জন কৃষক এবং ২০ জন কৃষাণী অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy