বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি। এদেশের কোরআনের

2025-02-10T20:57:47+00:00
2025-02-10T20:57:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি। এদেশের কোরআনের হাফেজরা বহুবছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে১ম, ২য় কিংবা ৩য় পুরস্কার অর্জন করছে।

আজ বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে নুরুত তাহফীজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ১ম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগিরা আরবি ভাষাভাষী মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার প্রভৃতি দেশের প্রতিযোগীদেরকে হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে আমাদের বুক গর্বে স্ফীত হয়ে ওঠে। বাংলাদেশের কোরআনের হাফেজরা যাতে আন্তর্জাতিকমানের আলেম কিংবা ইসলামি বুদ্ধিজীবী হতে পারে সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদেরকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নেই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং তিনি এর হেফাজতেরও দায়িত্ব নিয়েছেন। কোনভাবেই কোরআনকে শেষ করা সম্ভব নয়। তিনি নুরুত তাহফীজ ফাউন্ডেশনকে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

পরে উপদেষ্টা এ প্রতিযোগিতায় বিজয়ী কুরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy