সরকার বর্তমানে ‘চ্যালেঞ্জিং পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে

2025-02-11T14:49:39+00:00
2025-02-11T14:49:39+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
সরকার বর্তমানে ‘চ্যালেঞ্জিং পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৯ পিএম   (ভিজিট : ২১৫)
X

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে। বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত তিন শতাধিক পুলিশ কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক একটি কর্মশালায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন। 

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে আপনাদের অধিকতর সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

আসিফ নজরুল বলেন, ‘ডিটেইলস লিখতে হবে। তাহলে বিচারকদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি গুমের বিচার হবে– সেই বার্তা দিতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে সিংহভাগ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আইনের যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। উচ্চ আদালত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। প্রতিষ্ঠানের ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। স্বাধীনভাবে আইনশৃংখলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy