নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের একটি বাসা থেকে উৎপল রায় (৬২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির গলার অংশে কাটা

2025-02-11T16:39:55+00:00
2025-02-11T16:39:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X

নারায়ণগঞ্জের একটি বাসা থেকে উৎপল রায় (৬২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির গলার অংশে কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গতরাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

নিহত উৎপল রায়কে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক বলে জানানো হলেও পরে জানা যায় তথ্যটি সঠিক নয়। তবে তার ছেলে উজ্জ্বল রায় সংস্থাটিতে কর্মরত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন  বলেন, ওই ফ্ল্যাটে উজ্জ্বল রায় ও তার বাবা থাকতেন। নিহতের আরেক ছেলে দেশের বাইরে বসবাস করেন। এই ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা ও চিকিৎসক উজ্জ্বল রায় জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। সোমবারও সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কিনা জানা নেই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy