ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ

    
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ ১১ মাঘ ১৪৩২
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ PM (Visit: 345)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অস্থায়ী ফুচকা ও চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। 

জানা যায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকার কয়েকটি অস্থায়ী দোকানে ভিন্ন ভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা। অভিযুক্তদের মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করা হয়। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানায় ভুক্তভোগীরা।

অভিযুক্ত অর্নব বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। যিনি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঙ্গে রাজনীতিতে যুক্ত এবং সদস্য আব্দুল্লাহ আল অন্তরের অনুগত।

ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২ নং সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের আব্দুল্লাহ আল অন্তরের ছত্র-ছায়ায় রোববার ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এসব দোকানিদের কাছে যান৷ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে অস্থায়ী দোকান বন্ধ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তাদের প্রতিদিন এক-দেড় হাজার করে টাকা দিলে নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবেন৷ 

এছাড়াও যেকোনো ধরনের সমস্যা হলে ছাত্রদলের নেতা-কর্মীরা দেখবেন বলেও আশ্বাস দেন। তবে দোকানিরা তাৎক্ষণিক টাকা দিতে অস্বীকৃতি জানান। প্রত্যুত্তরে অভিযুক্ত নেতাকর্মীরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে অস্থায়ী একটি ফুচকার দোকানদার বলেন, কয়েকজন শিক্ষার্থী তার দোকানে যান। একপাশে ডেকে নিয়ে অর্নব (ছবি দেখে শনাক্ত) তার কাছে দৈনিক এক হাজার টাকা দাবি করেন। এ সময় আরও কয়েকজন দূরে দাঁড়িয়ে ছিলেন বলে তিনি জানান।

অভিযুক্ত গোলাম রাব্বানী অর্নব সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ মিথ্যা। এখন যদি কেউ আমার নাম করে এমন কাজ করে থাকে তাহলে কি বলব। আমি এমন কোনো কিছু করিনি। সবকিছু তো আপনারা জানেন একজনের নাম বলে অন্যজন এমন কাজ করতে পারে।                                







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy