আ.লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে থাপ্পড় দিলেন বিএনপি নেতা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

শিবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে থানা-হাজতে কথা বলতে না দেওয়ায় কনস্টেবলের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগ

2025-02-11T20:18:53+00:00
2025-02-11T20:18:53+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
আ.লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে থাপ্পড় দিলেন বিএনপি নেতা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩০৩)
X

শিবপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে থানা-হাজতে কথা বলতে না দেওয়ায় কনস্টেবলের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সে হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম আবিদ হাসান ওরফে জজ মিয়া। তিনি শিবপুরের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও মাছিমপুর ইউনিয়নের পুবেরগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামি জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম সরকার গতকাল সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হন। তাকে ছাড়ানোর তদবির করতে দলবল নিয়ে গতকাল রাত ১০টার দিকে থানায় যান আবিদ হাসান। থানাহাজতের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার নাদিমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। 

‘জেলহাজতে দীর্ঘ সময় এভাবে কথা বলার সুযোগ নেই’ জানিয়ে আবিদকে সেখান থেকে চলে যেতে বলেন কর্তব্যরত কনস্টেবল মো. সবুজ মিয়া। ওই সময় আবিদ উত্তেজিত হয়ে সবুজের গালে থাপ্পড় মারেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আবিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন কনস্টেবল সবুজ। ইতিমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy