নরসিংদীতে পৃথক অভিযানে আটক ৪৬

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার।মঙ্গলবার সকালে পুলিশ সূত্রে জানা

2025-02-11T20:39:24+00:00
2025-02-11T20:39:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে পৃথক অভিযানে আটক ৪৬
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২২৩)
X

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার।  

মঙ্গলবার সকালে পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছেন নরসিংদী জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৩ কেজি গাজা, ১৩৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ চার হাজার ছয়শ টাকা। 

পুলিশ আরও জানান গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায়  অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৮ জন এবং নিয়মিত মামলায় ২৮ জনসহ সর্বমোট ৪৬জনকে আটক করা হয়।

মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রায়পুরার হাসনাবাদ এলাকা হতে ৩ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৪৬০০ টাকা, পলাশ থানা পুলিশ নোয়াকান্দা খালপাড় ব্রীজ হতে ১১৪ পিস ইয়াবা এবং মনোহরদী থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ উদ্ধার করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy