অপারেশন ডেভিল হান্টসহ সারাদেশে একদিনে গ্রেফতার ১৭৭৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরও ৬০৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।অন্যান্য মামলা

2025-02-11T21:04:51+00:00
2025-02-11T21:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপারেশন ডেভিল হান্টসহ সারাদেশে একদিনে গ্রেফতার ১৭৭৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪১৬)
X

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরও ৬০৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়েছে আরও এক হাজার ১৬৮ জনকে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬০৭ জনকে। এছাড়া অন্যান্য অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানের প্রথম দিনে এক হাজার ৩০৮ জনকে এবং দ্বিতীয় দিনে ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়।

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেগুলো হচ্ছে- দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি রামদা, ১৩টি ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি। 

দেশবিরোধী চক্র, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে ডেভিল হান্ট অভিযান শুরু করে সরকার। দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy