ধামরাইয়ে মটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত এনজিও কর্মী

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই ঢুলিভিটা থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী মো. আলী আজগর (৫০) নামে

2025-02-12T17:22:42+00:00
2025-02-12T17:22:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে মটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত এনজিও কর্মী
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ১২০)
X

ঢাকার ধামরাই ঢুলিভিটা থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী মো. আলী আজগর (৫০) নামে একজনে মৃত্যু হয়েছে।

বুধবার (১২ফেরুয়ারী) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙালপাড়া এলাকায় এমন দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আজাহার ইসলাম।

নিহত আলী আজগর উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের নুরুল হক মাস্টারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই (এনজিও) জিরানী শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিল। বর্তমানে সে ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় বসবাস করেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্য ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় থেকে মোটরসাইকেল যোগে জিরানী যাওয়ার উদ্দেশ্য ভাড়ারিয়া এলাকার বাঙ্গালপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলর তিনি মৃত্যু বরণ করেন। 

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নিহতের বাড়িতে যায়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy