মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজদিখানে স্কুলছাত্র রোমান শেখ নিখোঁজের ঘটনার জের ধরে সিরাজদিখান থানা ও সার্কেল এসপির দফতর ভাঙচুর করেছেন ছাত্র ও

2025-02-12T17:19:07+00:00
2025-02-12T17:19:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫২৭)
X

সিরাজদিখানে স্কুলছাত্র রোমান শেখ নিখোঁজের ঘটনার জের ধরে সিরাজদিখান থানা ও সার্কেল এসপির দফতর ভাঙচুর করেছেন ছাত্র ও বিক্ষুব্ধ জনতা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে এই ভাঙচুর-তাণ্ডব চালানো হয়। 

সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান জানান, নিখোঁজের ঘটনায় দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেননি।

তিনি আরও জানান, পুলিশের কার্যক্রম অব্যাহত থাকার পরও আজকে এই তাণ্ডব চালানো হলো।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখ নিখোঁজ হয়। আজ বুধবার এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা একটি ব্যানার নিয়ে থানায় ঢুকে পড়ে হামলা ও ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy