রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায়

2025-02-12T17:27:00+00:00
2025-02-12T17:27:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৯৮)
X

সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় কাউখালী থানা ও চন্দ্রঘোনা থানার চাঞ্চল্যকর দুটি ক্লুলেস হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও বিজ্ঞ আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধে কার্যকরী ভূমিকা পালন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল জনাব মো.জাহেদুল ইসলাম, পিপিএম মহোদয়, কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মো. সাইফুল ইসলাম সোহাগ এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামালকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy