মাদ্রাসা শিক্ষকের নি'র্যাতন সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহ'ত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কৃষিজমিতে কাজ না করায় এক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধর করেছিলেন এক শিক্ষক। এরপর ক্ষোভে বিষ পান করে ওই

2025-02-12T19:06:00+00:00
2025-02-12T19:06:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদ্রাসা শিক্ষকের নি'র্যাতন সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহ'ত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩২৯)
X

কৃষিজমিতে কাজ না করায় এক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধর করেছিলেন এক শিক্ষক। এরপর ক্ষোভে বিষ পান করে ওই শিক্ষার্থী। পরে আট দিন পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যায়।

নিহত শিক্ষার্থীর চাচা থানায় মামলা করলে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফোরকান (১৭)। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। ফোরকান দুই বছর ধরে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার শর্টকোর্স বিভাগে পড়াশোনা করছিল বলে জানা গেছে।

গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম (৩২) কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার শিক্ষক তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ফোরকানের চাচার মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় মাদ্রাসার পাশের একটি জমিতে কৃষিকাজ না করায় মোহাম্মদ ফোরকানকে মারধর ও বকাঝকা করেন শিক্ষক রফিকুল ইসলাম। পরে ওই ক্ষোভে ফোরকান জমির জন্য আনা কীটনাশক খেয়ে ফেলে। এরপর মাদ্রাসার শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy