ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মানব উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে

2025-02-12T19:20:58+00:00
2025-02-12T19:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ২৯৯)
X

নীলফামারীর ডিমলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মানব উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়ার সভাপতিত্বে ও ডিমলা ব্র্যাকের এসোসিয়েট অফিসার আসরাফুন নূর সঙ্গী ও জলঢাকা উপজেলা এসোসিয়েট অফিসার বিথীকা রানী রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা সমন্বয়ক মো. আখতারুল ইসলাম।

সভায় বক্তব্যে রাখেন এলাকা ব্যবস্থাপক (এসডিপি) ধর্ম নারায়ন রায়, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) বুলবুল ইসলাম, জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা এসোসিয়েট অফিসার আব্দুল মালেক, ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়সহ উপজেলা বিভিন্ন এলাকা ও হাটবাজারের প্রশিক্ষনার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ব্র্যাকের মাধ্যমে উপজেলার তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করা হচ্ছে। এছাড়া বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে।

জানা যায়, এ উপজেলায় মোট ১১টি পৃথক পৃথক ট্রেডে ১৮-৩৫ বছর বয়সী নারী-পুরুষদের ২৫ জন করে দুই ট্রেডে ৫০জনকে ট্রেনিং এর আওতায় নিয়ে উদ্যোক্তা তৈরী করে তাদেরকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।  

সভাটি প্রজেকটরের মাধ্যমে জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান বিভিন্ন ভিডিও প্রদর্শনী দেখিয়ে উদ্যোক্তাদের সাধন বিকাশে দক্ষতা তৈরী করার বিষয়ে উপস্থাপন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy