শেরপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আক্রাম হোসেন ( ৪৫) ও হানিফ উদ্দিন (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।১২ ফেব্রুয়ারি

2025-02-12T19:29:16+00:00
2025-02-12T19:29:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১০১)
X

শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আক্রাম হোসেন ( ৪৫) ও হানিফ উদ্দিন (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। 

১২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮ টায় অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন  সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের  মৃত লতিফের ছেলে কৃষক মো.আকরাম হোসেন ( ৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আক্রাম হোসেন ও কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সাথে নিয়ে  মরিচের টালে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আক্রাম হোসেন  বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার সাথে থাকা কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে সদর থানার উপপরিদর্শক আশরাফ আলী বলেন, ঘটনাস্থলে আমি ও আমার দুই সঙ্গীয় ফোর্স সহ এসে জানতে পারলাম আকরাম হোসেন ও হানিফ উদ্দীন নামে দুজন লোক বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy