ইন্দুরকানীতে ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান: ১৫ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে ৩টি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা ধ্বংশ করে

2025-02-12T19:32:43+00:00
2025-02-12T19:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দুরকানীতে ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান: ১৫ লাখ টাকা জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ২৬৪)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে ৩টি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা ধ্বংশ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার খোলপটুয়া গ্রামে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মো.সোহেল মাহমুদ, পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সর্ভিসের কর্মীরা উপস্তিত ছিলেন।

অভিযানে মেসার্স শাহাসাজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, মেসার্স আর ওয়ান ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, ও মেসার্স ভাই ভাই ব্রিকস ইন্ডাষ্ট্রিজকে পাচ লক্ষ টাকা করে মোট পনের লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মেসার্স কে.বি.আই ব্রিকস ইন্ডাষ্ট্রিজ এর চিমনি ও কিলন ভেঙ্গে দেওয়াসহ কাচা ইট ধ্বংশ করে দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, ‘ইট প্রস্ততু ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইন্দুরকানীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৩টি ইটভাটাকে ‌মোট ১৫ লক্ষ টাকা জরিমানা এবং একটি ইটভাটা বিনষ্ট করে দেওয়া হয়েছে। তি‌নি আরও ব‌লেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy