নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা ও ফুলশ্বরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা

2025-02-12T20:33:51+00:00
2025-02-12T20:33:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৯৯)
X

নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা ও ফুলশ্বরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার (২৫), চালিতাতলা গ্রামের সাব্বির (১৯), সার্কেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার ছয় বছরের মেয়ে আছিয়া খানম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আছিয়া খানম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। প্রথম শ্রেণির ছাত্রী আছিয়া খানম স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। গুরুতর আহত আছিয়াকে মোটরসাইকেল চালক আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার নামে একজন মারা যান। অপর মোটরসাইকেলে থাকা আহত চালিতাতলা গ্রামের সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।

নড়াইল সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy