মার্কেটের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল— ‘চাচা হাসু আপা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’।ডিজিটাল বোর্ডে

2025-02-13T14:18:05+00:00
2025-02-13T14:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কেটের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল— ‘চাচা হাসু আপা কোথায়?’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৮ পিএম   (ভিজিট : ২৪৩)
X

সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’।

ডিজিটাল বোর্ডে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে।

ফেসবুকে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

গতকাল বুধবার রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি এখনও। 

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy