নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের সিংড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে

2025-02-13T18:32:27+00:00
2025-02-13T18:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ৬৩৪)
X

নাটোরের সিংড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে অপারেশন ডেভিল হান্ট চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত গোলাম রাব্বানী পলকের এলাকা সিংড়ার পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
 
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করা হয়। 

তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy