চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

'স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং

2025-02-13T20:37:56+00:00
2025-02-13T20:37:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা উদ্বোধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২০৮)
X

'স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ১৬তম আবাসন মেলা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম বাংলাদেশের হৃদপিণ্ড। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অথচ এটি এখনও অবহেলিত, বাণিজ্যিক রাজধানীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। পরিকল্পিত নগরায়ন ও আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, নগরীর আবাসন খাতকে এগিয়ে নিতে হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়ম-কানুন মেনে চলতে হবে। টেকসই ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্পের দিকে নজর দিতে হবে।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন বলেন, দেশে এবং বিদেশে আবাসন শিল্পের বাজার তৈরি ও প্রসারে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীরা এই মেলার মাধ্যমে তাদের স্বপ্নের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক। তিনি আরও জানান, রিহ্যাব এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের ডেপুটি কমিশনার আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, সভাপতি ওয়াহিদুজ্জামান।

এছাড়াও আক্তার বিশ্বাস, আব্দুর রাজ্জাক, বোর্ড পরিচালক ও সদস্য এবং মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে মোট ৪২টি স্টল রয়েছে, যেখানে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।

মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শীনার্থী মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy