বাসায় পৌঁছে দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে শিক্ষকের শ্লীলতাহানি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কেশবপুরে শিক্ষা সফরফেরত ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে বৃহস্পতিবার সকালে

2025-02-13T22:14:51+00:00
2025-02-13T22:14:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসায় পৌঁছে দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে শিক্ষকের শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৪ পিএম   (ভিজিট : ৫২৮)
X

কেশবপুরে শিক্ষা সফরফেরত ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। 

ভুক্তভোগী সপ্তম শ্রেণির ছাত্রীর বাবা মেয়েটির শ্লীলতাহানির বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। 

এতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষা সফরে নাটোর যায় শিক্ষার্থীরা। রাতে সেখান থেকে ফেরার পর বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ আইচ (৪৫) সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দিতে যান। পথে মেয়েটির শ্লীলতাহানি ঘটান তিনি। ভুক্তভোগী বিষয়টি কয়েকদিন পর তাঁর অভিভাবকদের বিষয়টি জানায়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, বুধবার ছাত্রীর অভিভাবকের অভিযোগ পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন। তাদের নির্দেশনায় ওই শিক্ষককে সেদিনই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলাকাবাসী তাঁর স্থায়ী বহিষ্কার চেয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ কারণে পাঠদান বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষের তালা খুলে ফেলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষক বিশ্বনাথ আইচকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক বিশ্বনাথ আইচের মোবাইল ফোন নম্বরে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy