‘হুমকির মুখে’ স্থগিত হলো ঢাকা মহানগর নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক

বিনোদন

১৪ দিনব্যাপী মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ (শনিবার) থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। সব

2025-02-15T17:10:05+00:00
2025-02-15T18:35:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হুমকির মুখে’ স্থগিত হলো ঢাকা মহানগর নাট্যোৎসব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১০ পিএম  আপডেট: ১৫.০২.২০২৫ ৬:৩৫ পিএম  (ভিজিট : ২৬১)
X

১৪ দিনব্যাপী মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ (শনিবার) থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। সব আয়োজনও চূড়ান্ত ছিলো। কিন্তু শেষ সময়ে এসে জানা গেল, হুমকির অভিযোগে স্থগিত হয়েছে এই উৎসব। নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর নাট্য পরিষদের আহবায়ক ঠান্ডু রায়হান।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা।

উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, গতকাল দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সাথে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি।

থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয় বলে জানান তিনি। তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত কিছু লোক’ এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে বলে ভাষ্য আয়োজকদের।

কারা এই হুমকি দিয়েছে- এ প্রশ্নের উত্তরে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল বলেন, বিগত দিনেও একটি নাট্যদলের নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শো এর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল; তখন নাট্যজন মামুনুর রশীদসহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল, আজকের ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা সমিতির দায়িত্বশীল একজন বলেন, এই উৎসবকে ঘিরে মহিলা সমিতিতে হামলা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এজন্য আমরা আয়োজকদের পরিস্থিতি জানিয়েছি। তারা উৎসব স্থগিত করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy