শ্রীপুরে অটো চালক হত্যার মূল রহস্য উদঘাটন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরে অটোরিকশা চালক ফালান মিয়াকে (২৫) হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় চার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ

2025-02-15T19:57:43+00:00
2025-02-15T19:57:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে অটো চালক হত্যার মূল রহস্য উদঘাটন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৬৬)
X

শ্রীপুরে অটোরিকশা চালক ফালান মিয়াকে (২৫) হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় চার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

তাদের মধ্যে তিনজন হত্যায় সরাসরি জড়িত এবং অপরজন ছিনতাইকৃত অটোর ব্যাটারী ক্রয় করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষিয়টি নিশ্চিত করেছেন।

ভিকটিম ফালান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাদল মিয়ার বাড়ীতে পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে। পরে আবেদনের প্রেক্ষিতে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে দায়িত্ব দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের ভালুকা উপজেলার কয়সেরকুল গ্রামের আবুল কাশেম সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জোনকাই (আলালপুর) গ্রামের আবুলের ছেলে শাহীন (২০), ময়মনসিংহের থানার সোনাখালী এলাকার সেলিমের ছেলে আরিফ হোসেন (১৮) এবং একই থানার বনপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী শুক্কুর আলী (৪৪)। তারা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগাচালা) এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ বিশ্বাস বলেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ফালান মিয়া শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া মক্কা-মদিনা সুমনের গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিক্সা নিয়ে বের হয়। ওইদিন রাত ১০ টায় অটো চালক পানি খাওয়ার জন্য বাসায় যায়। পানি খেয়ে আবার অটোরিক্সা নিয়ে বের হয় সে। পরে আসামী সাগর, শাহিন, আরিফ এবং তাদের সহযোগি পলাতক আসামী নাঈম একই রাত সাড়ে ১১টায় মাওনা চৌরাস্তা থেকে ফালান মিয়ার অটোরিক্সা ভাড়া নিয়ে বারতোপায় নিয়ে যায়। দুইদিন পর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জানতে পারেন উপজেলার দক্ষিন বারতোপা এলাকার (জোড়াদিঘী) গজারী বনের ভিতর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদহেটি তার স্বামী ফালানের বলে সনাক্ত করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকা থেকে ভাঙ্গারী ব্যবসায়ী শুক্কুর আলীকে গ্রেফতার করে। 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামী সাগর ও শাহীনকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ (বউ বাজার) এলাকা এবং আরিফ হোসেনকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগাচালা) এলাকা থেকে গ্রেফতার করে। তাদের মধ্যে আসামী সাগর ও শাহীন ভিকটিম অটো চালককে গলায় মাফলার শ্বাসরোধ করে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয়। পরে তারা অটোরিক্সা থেকে ব্যাটারী খুলে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী শুক্কুর আলীর দোকানে ২৮ হাজার টাকায় বিক্রি করে। 

মূলত: অটোরিক্সা ছিনতাইয়ের জন্যেই তারা চালককে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়।ভাঙ্গারী ব্যবসায়ী আসামী শুক্কুর আলী (৪৪) অটোরিক্সা ক্রয়ের কথা আদালতে স্বীকার করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy