ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের

2025-02-15T20:16:04+00:00
2025-02-15T20:16:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৮০)
X

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দারাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান (ভিপি)। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোঃ আলম মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাজিমুল ইসলাম নুরু, সদস্য সচিব আরিফুল ইসলাম রফিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy