নিয়োগ বাতিল হওয়া শিক্ষিকাদের ওপর পুলিশের জলকামান-টিয়ার শেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সচিবালয়মুখী পদযাত্রা টিয়ার শেল

2025-02-16T18:12:22+00:00
2025-02-16T18:12:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিয়োগ বাতিল হওয়া শিক্ষিকাদের ওপর পুলিশের জলকামান-টিয়ার শেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ২১৯)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সচিবালয়মুখী পদযাত্রা টিয়ার শেল ছুড়ে আর জলকামান ব্যবহার করে ঠেকিয়ে দিয়েছে পুলিশ।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শাহবাগে জাদুঘরের সামনের সড়কে মহাসমাবেশ করার পর আন্দোলনকারীরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে রওনা হন। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে তারা পুলিশের বাধার মুখে পড়েন।

নিয়োগ বাতিল হওয়া প্রার্থী তাবাসসুম মালিহা বলেন, আমরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করি। এসময় পুলিশ নারী শিক্ষকদের ওপর জলকামান প্রয়োগ করে। কয়েক দফা ধাওয়া দিয়ে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে।
পুলিশের বাধার মুখে প্রার্থীরা শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে প্রবেশ সড়কের মুখে অবস্থান নেন। সেখানে তাদের দিকে টিয়ার শেল ছোড়া হয়।

পুলিশের রমনা জোনের উপ কমিশনার মাসুদ আলম বলেন, প্রার্থীরা শাহবাগ থেকে যখন বের হয় তখন বলেছিলেন প্রেস ক্লাবে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। কিন্তু তা না করে তারা সচিবালের দিকে যাওয়ার চেষ্টা করলে আটকে দেওয়া হয়। তারা বারবার কথা দিচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কিন্তু তারা তা মানছেন না। আমরা নারী প্রার্থীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

এর আগে সকাল থেকে জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। গত সপ্তাহে নারী প্রার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদ এবং ‘নিয়োগ নিশ্চিতের’ দাবিতে এই মহাসমাবেশ হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy