ডিমলায় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র‌্যাব ক্যাম্পের একটি চৌকস দল।রোববার

2025-02-16T20:01:29+00:00
2025-02-16T20:24:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৮:২৪ পিএম  (ভিজিট : ৩৯৬)
X

নীলফামারীর ডিমলায় ১৪৯ বোতল  ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র‌্যাব ক্যাম্পের একটি চৌকস দল।  

রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নীলফামারী র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে ইজিবাইকে থাকা ১৪৯  বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিম এর পুত্র জাহিদুল ইসলাম (৪৭)।

এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী সংবাদকর্মীকে বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং- ০৭, তারিখ- ১৬ ফেব্রুয়ারী ২০২৫ এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy