যশোরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা আজ সোমবার

2025-02-17T18:42:26+00:00
2025-02-17T18:42:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৭১)
X

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি  সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা আজ সোমবার থেকে যশোর সদর উপজেলা পরিষদ ক্যাম্পাসে শুরু হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলার উদ্যোগে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

শুভ উদ্বোধন দিনে মেলায় বিভিন্ন ধরনের ২০টি কৃষি স্টল শোভা পায়। বিভিন্ন স্টলের মধ্যে চোখে পড়ার মধ্যে ছিল জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভ্রমি কম্পোস্ট, নার্সারি, কৃষি উইংসহ আরো বিভিন্ন আইটেমের স্টল।আগামী ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনী দিনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার। শুরুতে সদর উপজেলা ক্যাম্পাসে একটি র‍্যালি প্রদিক্ষণ শেষে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলী,কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy