খুলনায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় ৯ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে ৫ জন অপহরণকারীকে

2025-02-17T18:57:27+00:00
2025-02-17T18:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় ৯ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকে।

আটককৃতরা হলেন, একই এলাকার আহাদ মোল্যা (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ (১৯) ও মোঃ হাসিব শেখ (২৪)। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে অপহরণকারীরা শিশুটিকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরে অপহরণকারিরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে৷

দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচএম শাহীন এর নেতৃত্বে শুরু হয় অভিযান। এসময় বারাকপুর ইউনিয়নের আড়ুয়া এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু।

অপহরণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদ মোল্লার পুত্র  আহাদ মোল্লা (১৮)কে তাৎক্ষনিক দিঘলিয়া থানা পুলিশ আটক করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ  ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু  নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy