খুলনায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অ‌ভি‌যো‌গে মহানগর গোয়েন্দা পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি এবং ২৩ নং যুবলীগের সদস্য

2025-02-17T19:07:33+00:00
2025-02-17T19:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে গ্রেফতার ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ২৯৫)
X

আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অ‌ভি‌যো‌গে মহানগর গোয়েন্দা পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি এবং ২৩ নং যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে। 

সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খায়রুল ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একযোগে কাজ করছে। তারই অংশ হিসেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সরকার বিরোধী লিফলেটও বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সব পত্রিকার মধ্যে লিফলেট বিতরণের অভিযোগে পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে সরকার বিরোধী বক্তব্য সম্বলিত লিফলেট উদ্ধার করা হয়।

সূত্রটি আরও জানায়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফলেটটি কোথা থেকে তার কাছে এল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy