আওয়ামী লীগের হরতাল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, আওয়ামী লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো মূল্যে তাদের

2025-02-17T20:08:35+00:00
2025-02-17T21:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের হরতাল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৮ পিএম  আপডেট: ১৭.০২.২০২৫ ৯:৩৪ পিএম  (ভিজিট : ৪৩৩)
X

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, আওয়ামী লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে পতিত আওয়ামী লীগ আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণা দিয়েছে- এ বিষয়ে ডিএমপির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় বা আতঙ্ক নাই। কেউ ফেসবুকে কিছু ঘোষণা দিলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।’
আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ঘোষিত কর্মসূচি

আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ঘোষিত কর্মসূচি

রাজধানীর মোহাম্মদপুরসহ অনেক এলাকায় ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় সেখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক অফিসার মোতায়েন করা হয়। এখন মোহাম্মদপুরসহ রাজধানীজুড়ে ছিনতাই কমে এসেছে। এটা আরও কমে আসবে।

চলমান অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সাজ্জাদ আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে আমরা একা অপারেশন করি না। সব বাহিনীর লোকজনকে সঙ্গে নিয়ে এই অপারেশনটা করা হচ্ছে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy