হরতালের সমর্থনে মিছিলের পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিন জনের

2025-02-18T14:52:24+00:00
2025-02-18T14:52:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরতালের সমর্থনে মিছিলের পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫২ পিএম   (ভিজিট : ৩২৯)
X

বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিন জনের বাড়ি ও দোকানে হামলা হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয়। ধুনট উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটে তিন জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালান। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।

হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে হামলা হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy