সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর

2025-02-18T18:51:16+00:00
2025-02-18T18:51:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ২১৫)
X

বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। মাসুমা এখন টিভির রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মাসুমাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে মিরপুরে নেওয়া হয়। সেখানে গোসলসহ মরদেহ সংরক্ষণের কাজ শেষ করে নাটোরের গুরুদাসপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাসুমা আক্তার তার শ্বশুরবাড়ি কুমিল্লা যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

মাসুমা আক্তার ২০২৪ সালে এখন টিভির রাজশাহী ব্যুরোতে রিপোর্টার হিসেবে যোগ দেন। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে রাজশাহীর অনলাইন গণমাধ্যম "বাংলার জনপদ" এ কাজ করেছেন।

এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান হাসান রাজিব বলেন, “ঢাকা থেকে মাছুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে আনা হবে। পরিবার জানিয়েছে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”

সাংবাদিকতার পেশায় নিবেদিতপ্রাণ মাসুমা আক্তারের মৃত্যুতে সহকর্মী, পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy